প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১৩ মার্চ ২০২০ ইং রোজ শুক্রবার সকাল ১১.৩০ ঘটিকার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী বান্দরবান জেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীঃ রতন তঞ্চঙ্গ্যাঁ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন শ্রীঃ বিমল কান্তি চাকমা, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শ্রীঃ অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন যথাক্রমে - পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রীঃ চিত্র বিকাশ চাকমা, শ্রীঃ কমলেশ্বর চাকমা, শ্রীঃ আপ্রু মার্মা, শ্রীঃ চিংথোয়াইমং চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি শ্রীঃ জ্ঞানপ্রিয় চাকমা। সম্মেলন সঞ্চালনা করেন শ্রীঃ রমেল চাকমা, সভাপতি, আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম, মহানগর। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন শ্রীঃ শান্তি বিজয় চাকমা, অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। পাশাপাশি তিনি চুক্তি বাস্তবায়নের প্রশ্নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও বলিষ্ঠ ভূমিকা রাখার উপর জোর দাবী জানান। এছাড়া অন্যান্য বক্তারা সংগঠন জোরদার করার উপর গুরুত্বারোপ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও সকল প্রকার প্রতিক্রীয়াশীল অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার জন্য সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উদাত্ত আহ্বান জানান। বক্তারা আরো বলেন, বান্দরবান জেলায় পার্টি সংগঠন, যুব সংগঠন ও ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য সংগ্রামী দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধি ও পর্যবেক্ষকের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে শ্রীঃ রতন তঞ্চঙ্গ্যাঁ, সাধারণ সম্পাদক হিসেবে শ্রীঃ উবাথোয়াই মার্মা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রীঃ মালেক বমকে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়।
পরিশেষে সম্মেলনে সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন।
শুভেচ্ছান্তে
(কমলেশ্বর চাকমা)
সহ-তথ্য ও প্রচার সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,
কেন্দ্রীয় কমিটি।
No comments:
Post a Comment