উৎসর্গ
(১০ নভেম্বর স্মরণে)
জুম্মজাতীয় শোক দিবস ও জুম্ম জাতির অগ্রদূত মহান নেতা
মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যু দিবস-২০১৪
(১০ নভেম্বর স্মরণে)
জুম্মজাতীয় শোক দিবস ও জুম্ম জাতির অগ্রদূত মহান নেতা
মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যু দিবস-২০১৪
লেখকঃপেদেলা চাঙমা(ছদ্মনাম)
09 november 2014
হে বীর,জুম্ম জাতির পিতা
শুনেছি তোমার বীরত্বগাঁথা
হয়তো মেলেনি তোমার দেখা
তবু রয়ে যেতে চাই
তোমারি চরণ তলে
গেয়ে যেতে চাই তোমার অমর গাথাঁ
শুনেছি তোমার বীরত্বগাঁথা
হয়তো মেলেনি তোমার দেখা
তবু রয়ে যেতে চাই
তোমারি চরণ তলে
গেয়ে যেতে চাই তোমার অমর গাথাঁ
তুমিই শিখিয়েছিলে মোদের
বাচাঁর জন্য সংগ্রাম
তবেতো জেগেছিল
জুম্ম জাতির ঘুমন্ত প্রাণ
বনে জঙ্গলে ঘুরে,কতনা বছর ধরে,
করেছিলে অধিকার আদায়ের সংগ্রাম।
কতনা অনাহারে,কতনা অর্ধাহারে
কেটেছিল তোমার এবং যোদ্ধাদের জীবন
মশার কামড়,পোকার কামড় খেয়ে
তবুও করেছো জাতির জন্য আন্দোলন
করেছিলে অধিকার আদায়ের সংগ্রাম।
কতনা অনাহারে,কতনা অর্ধাহারে
কেটেছিল তোমার এবং যোদ্ধাদের জীবন
মশার কামড়,পোকার কামড় খেয়ে
তবুও করেছো জাতির জন্য আন্দোলন
ক্ষুধার জ্বালায় গ্রহণ করেছো কাঁচা জিনিস
আর কতনা অখাদ্য পান
তবুও মেনে নিতে শিখোনি
জুম্ম জাতির অপমান
আর কতনা অখাদ্য পান
তবুও মেনে নিতে শিখোনি
জুম্ম জাতির অপমান
তবুও হায় তোমায় চলে যেতে হলো
মোদের করে রেখে অসহায়,
দুষ্ট মানুষ আর জাতির বেঈমান
কেড়ে নিল আমাদের পিতার প্রাণ
তাইতো আজ মোরা অধিকার হারা
নির্যাতিত আমার মা-বোন
মোদের করে রেখে অসহায়,
দুষ্ট মানুষ আর জাতির বেঈমান
কেড়ে নিল আমাদের পিতার প্রাণ
তাইতো আজ মোরা অধিকার হারা
নির্যাতিত আমার মা-বোন
ভুলবোনা তোমায়,ভুলবোনা তোমার কথা
যতদিন আছে পৃথিবী
রয়ে যাবে তোমার বীরত্ব গাথাঁ
যতদিন আছে পৃথিবী
রয়ে যাবে তোমার বীরত্ব গাথাঁ
হয়তো এখনো পৃথিবীতে আছে
যারা নিয়েছে আমার পিতার প্রাণ
একদিন বিচার হবেই হবে
স্বাক্ষী হবে গোটা পার্বত্য চট্টগ্রাম
শেষের বেলায় জানায় তোমায়
করো মোদের আশীর্বাদ
যেন আদায় করতে পারি অধিকার
তোমারি মত করে প্রতিবাদ
করো মোদের আশীর্বাদ
যেন আদায় করতে পারি অধিকার
তোমারি মত করে প্রতিবাদ
No comments:
Post a Comment