বীর শহীদ পীরেন স্নাল ছবি : সংগৃহীত
নামঃ পীরেন স্নাল
জন্মঃ ০২/০২/১৯৭০ খ্রীস্টাব্দ
মৃত্যুঃ ০৩/০১/২০০৪ খ্রীস্টাব্দ
পিতার নামঃ নেজেন নকরেক
মাতার নামঃ সইলো স্নাল
বড় বোনঃ স্বর্গীয় রইফোনি স্নাল
ছোট ভাইঃ যিন্দ স্নাল, পিনিন স্নাল, লিও স্নাল
স্ত্রীঃ সীতা নকরেক
সন্তানঃ উৎস নকরেক ও রাত্রি নকরেক।।
পিতার নামঃ নেজেন নকরেক
মাতার নামঃ সইলো স্নাল
বড় বোনঃ স্বর্গীয় রইফোনি স্নাল
ছোট ভাইঃ যিন্দ স্নাল, পিনিন স্নাল, লিও স্নাল
স্ত্রীঃ সীতা নকরেক
সন্তানঃ উৎস নকরেক ও রাত্রি নকরেক।।
বীর শহীদ পীরেন স্নাল হলেন সমগ্র আদিবাসীদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে ও আদিবাসীদের জীবনযাপনের মৌলিক অধিকার রক্ষার যুদ্ধে বীরত্বের এক অনন্য উদাহরণ। জাতির জন্য তার অবদান অনস্বীকার্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মধুপুর গড়ে বসবাসরত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ইকোপার্ক প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ৩ হাজার একর জায়গা জুড়ে ৬১ হাজার রানিং ফুট দেয়াল নির্মানের প্রতিবাদে ২০০৪ সালের ৩রা জানুয়ারি হাজারো আদিবাসী জনতা সাধুপাড়া গ্রামে সংগঠিত হয়েছিলো। সেখান থেকে ইকোপার্কবিরোধী আন্দোলনে শান্তিপূর্ণ মৌন মিছিল করা হয়। লক্ষ্য ছিলো জালাবাদা গ্রাম হয়ে গায়রা গ্রামে পৌঁছে প্রতিবাদ সমাবেশ করবে। কিন্তু জালাবাদা গ্রাম পার না হতেই হাজারো জনতার সেই শান্তিপূর্ণ মৌন মিছিলে পুলিশ ও বনরক্ষীরা নির্বিচারে গুলি চালালে শহীদ হন পীরেন স্নাল। সেই সাথে উৎপল নকরেকসহ অর্ধ শতাধিক নিরীহ আদিবাসী নারী-পুরুষ ও শিশুরা পুলিশ ও বনরক্ষীদের গুলিতে আহত হন। বীর শহীদ পীরেন স্নালকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। গুলিবিদ্ধ হয়ে যারা আহত হয়েছিলেন বিশেষত বীরসেনানী উৎপল নকরেক যিনি চিরপঙ্গুত্ব বরণ করেছেন কৃতজ্ঞতার সহিত সকলের অবদান স্মরণ করি।
বীর শহীদ পীরেন স্নাল আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে আত্মোৎসর্গ করে তাঁর চেতনার বীজ রোপন করে গেছেন হাজারো নতুন প্রজন্মের পীরেনের মাঝে।
.
এই বন যতদূর, ঠিক ততদূর আমার বাড়ি
এই মাটিতে পোতা আছে আমার নাড়ি
সেই নাড়ি ধরে কারা যেন টান দিয়েছে
তাই রুখতে পীরেন স্নাল জান দিয়েছে......
বীর শহীদ পীরেন স্নাল আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে আত্মোৎসর্গ করে তাঁর চেতনার বীজ রোপন করে গেছেন হাজারো নতুন প্রজন্মের পীরেনের মাঝে।
.
এই বন যতদূর, ঠিক ততদূর আমার বাড়ি
এই মাটিতে পোতা আছে আমার নাড়ি
সেই নাড়ি ধরে কারা যেন টান দিয়েছে
তাই রুখতে পীরেন স্নাল জান দিয়েছে......

No comments:
Post a Comment