লেখকঃপেদেলা চাঙ্মা(ছদ্মনাম)
পূর্বাকাশে রবি মাথার উপর এসে দাঁড়িয়েছে
সুদীর্ঘ ছায়া সংকুচিত হয়ে গেল,
তারপরও তোমার আগমনে কারোর প্রতিবাদ নেই।
সুদীর্ঘ ছায়া সংকুচিত হয়ে গেল,
তারপরও তোমার আগমনে কারোর প্রতিবাদ নেই।
ফুরিয়ে যাবে সেকেন্ড মিনিটি এক একটি ঘন্টা,
সূর্য যখন রক্তিমা রঙ ছিটিয়ে দেবে
হৃদয়ের নোংরামি ধ্বংস করার অসময়ে
কিংবা পোড়া বারুদের গন্ধ,
সম্ভাবনার চিহৃ ভরে গেল বিষাক্ত ইউরোনিয়ামে।
প্রবল আক্রোশে লালা ছিটকে পড়ে চারিদিকে।
কোথাও আলো নেই,চারদিকে ঘুটঘুটে অন্ধকার।
ইশারায় জেনে নিই কারো কাছে।
এরা কারা?ওরা কারা?আক্রমণ করো
ঐ শুনো চিৎকার।কে আছে আমাকে বাঁচাও....
সূর্য যখন রক্তিমা রঙ ছিটিয়ে দেবে
হৃদয়ের নোংরামি ধ্বংস করার অসময়ে
কিংবা পোড়া বারুদের গন্ধ,
সম্ভাবনার চিহৃ ভরে গেল বিষাক্ত ইউরোনিয়ামে।
প্রবল আক্রোশে লালা ছিটকে পড়ে চারিদিকে।
কোথাও আলো নেই,চারদিকে ঘুটঘুটে অন্ধকার।
ইশারায় জেনে নিই কারো কাছে।
এরা কারা?ওরা কারা?আক্রমণ করো
ঐ শুনো চিৎকার।কে আছে আমাকে বাঁচাও....
আমার আগামীর দিন অন্ধকার এবং ফাঁদ।
সামনে প্রতিবাদী কন্ঠ কার?
আর নয়, আর নয়,বন্ধুর পথচলা
আলোর বর্তিকায় মসৃণ পথ হেঁটে,
জোর কদমে সামনের পথ খুলে দিই,
এসো সবাই ভুলে যাই পাজলামি।
সামনে এগুই হাতে হাত রেখে,
যেখানে রয়েছে প্রভাতের সূর্যের আলো
এবং শান্তির বাণী।
সামনে প্রতিবাদী কন্ঠ কার?
আর নয়, আর নয়,বন্ধুর পথচলা
আলোর বর্তিকায় মসৃণ পথ হেঁটে,
জোর কদমে সামনের পথ খুলে দিই,
এসো সবাই ভুলে যাই পাজলামি।
সামনে এগুই হাতে হাত রেখে,
যেখানে রয়েছে প্রভাতের সূর্যের আলো
এবং শান্তির বাণী।
No comments:
Post a Comment