গগনে মেঘ জমেছে,টুপটাপ ঝড়বে বৃষ্টি
বিছানায় কাট হয়ে পড়বে যুগলেরা,
ঠোঁটে ঠোঁট মেলাবে বন্ধ চোখে,
কাঠপোড়া ইটের বদ্ধ কোন ঘরে।
ক'দিন আগেও এ ঘরে অন্য যুগল ছিলো,
তারাও ঠোঁটে-ঠোঁট,চোখে-চোখ মিলিয়েছিল;
বিছানাটা এলোমেলো করে স্ট্রের ধোয়ায়
সারারাত নির্ঘুম হয়তো কেটেছিল।
কিছু আশ্বাস,কিছু মিথ্যে স্বপ্নের ঘোরে হারিয়ে গিয়েছিল তরুণী।
আজ দুটো মাসের বদলেতে অন্য যুগলেরা এসেছে,
কোথায় সেই স্বপ্নের দেখা-কোথায় সে আশ্বাস?
চুমুটাও একই শুধু ঠোঁটগুলো আলাদা,
চোখাচোখিও একই শুধু চোখগুলো আলাদা,
রুমটাও একই শুধু প্রেমিক-প্রেমিকারা আলাদা।
রুমগুলো থেকে যাবে যুগলগুলো শুধু বদলাবে,
একদিন ধরণীতে গঙ্গার জলের চেয়ে পবিত্র চোখের পানি
নামবে অঝোরে তরুণীদের নয়নেতে।
হয়তো তারা ভেবেছিল দেহ বিলিয়ে দেয়ার মাঝেই প্রেম লুকায়িত!!
No comments:
Post a Comment